321599

উৎপাত সইতে না পেরে বানরগুলোকে বি’ষ খাওয়ান শাহানাজ

নিউজ ডেস্ক।। মাদারীপুরে খাবারের সাথে বি’ষ মিশিয়ে বানর হ’ত্যা মামলায় শাহানাজ বেগম (৫৪) নামে এক গৃহবধূকে গ্রে’ফতার করেছে পু’লিশ।

গ্রে’ফতার ওই গৃহবধূ মাদারীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধ্যখাগদী এলাকার লতু হাওলাদারের স্ত্রী।

রোববার বিকেলে গ্রে’ফতার ওই গৃহবধূকে আদালতে পাঠায় পু’লিশ। পু’লিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (০৫ মে) বিকেলে মাদারীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরমুগরিয়ার মধ্যখাগদী এলাকায় খাবারের সঙ্গে বি’ষ মিশিয়ে ১৫টি বানর হ’ত্যা করে দু’র্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সামাজিক বন বিভাগের কর্মকর্তারা। পরে মৃ’ত বানরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে আসা হয় জেলা প্রাণী সম্পদ অফিসে।

এ ঘটনায় সদর মডেল থানায় ফৌজদারি এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নি’রাপত্তা আইনে আলাদা দুটি মা’মলা করে বন বিভাগ। পরে অনুসন্ধান শেষে শনিবার রাতে ওই এলাকা থেকে শাহানাজ বেগম ও আকু হাওলাদার নামে দুইজনকে আ’টক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আকুকে ছেড়ে দিলেও শাহানাজকে আদালতে পাঠায় পু’লিশ।

মাদারীপুরের অতিরিক্ত পু’লিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহানাজ বেগম বানর হত্যার কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, বাসাবাড়িতে খাবারের জন্য বানর উৎপাত করে এজন্য খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বানরগুলো হ’ত্যা করা হয়।

এদিকে আ’টক হওয়া অপরজন বানর হ’ত্যায় জড়িত না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

ad

পাঠকের মতামত