321595

কেমিক্যালে পাকানো ৪০ টন আম জব্দ, ৬ মাস কা’রাদ’ণ্ড

নিউজ ডেস্ক।। রাজধানীর বাদামতলীতে আমের আড়তে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পাকানো বিপুল পরিমাণ আমের সন্ধান পেয়েছে র‌্যাাপিড অ্যাকশন ব্যাটালিয়েনের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ মে) দুপুর থেকে ওই আড়তে অভিযান শুরু হয়। অ’ভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

তিনি বলেন, বাইরে হলুদ টসটসে কিন্তু ভেতরে একদম অপরিপক্ক। যে আমগুলো বিক্রি করা হচ্ছিল সেগুলো বাজারে আসতে আরও ১০-১৫ দিন অপেক্ষা করতে হতো।

ম্যাজিস্ট্রেট আরও বলেন, এ অভিযানে ৪০ টন কেমিক্যাল দিয়ে পাকানো অপরিপক্ক আম ও মেয়াদোত্তীর্ণ ৪ টন খেজুর জব্দ করা হয়েছে।

এ অপরাধে একজনকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

ad

পাঠকের মতামত