321621

গভীর রাতে স্বামীর গো’পন অ’ঙ্গ কেটে পালিয়ে গেলেন স্ত্রী!

নিউজ ডেস্ক।। নওগাঁর ধামইরহাটে স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে অজ্ঞান করে গো’পন অ’ঙ্গ কা’টার অ’ভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের দেউলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে।

আ’হত ব্যক্তির নাম হারুনুর রশিদ। তিনি বর্তমানে মু’মূর্ষু অবস্থায় ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আ’হত ব্যক্তি জানিয়েছেন, তার স্ত্রী ফরিদা বেগম (৩৮) এক ব্যক্তির সঙ্গে মোবাইলে কথা বলতেন। বিষয়টি জানতে পেরে স্ত্রীকে নি’ষেধ করার পরেও পুনরায় ওই ব্যক্তির সঙ্গে মোবাইলে কথা বলায় মাস খানেক আগে স্ত্রীর ফোনটি কেড়ে নেন তিনি।

হারুনুর রশিদ জানান, সেই ঘটনার পর থেকে স্বামী-স্ত্রীর দ্ব’ন্দ্ব শুরু হয়। এমন অবস্থায় গতকাল দিবাগত রাতে স্ত্রী ফরিদা বেগম তাকে একাধিকবার রাতের খাবার (পোলাও) খেতে অনুরোধ করেন এবং এক পর্যায়ে বাধ্য করে পোলাও খাইয়ে দেন। এতে তিনি অ’জ্ঞান হয়ে গেলে ধা’রালো হাসুয়া দিয়ে তার গো’পন অ’ঙ্গ কেটে স্ত্রী পালিয়ে যান।

ভুক্তভোগী স্বামী আরও জানান, পরে রাতে তাকে ধামইরহাট হাসপাতালে নিয়ে এলে আংশিক কেটে যাওয়া গো’পন অ’ঙ্গে একাধিক সেলাই দেন কর্তব্যরত চিকিৎসক। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় আ’হতের ভাই হাফেজ উদ্দিন বাদী হয়ে ধামইরহাট থা’নায় অ’ভিযোগ করেছেন বলেও জানান আ’হত হারুনুর রশিদ।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার বলেন, ‘স্বামী-স্ত্রী অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।’ উৎস: আমাদের সময়।

ad

পাঠকের মতামত