ছোট ভাইদের ফাইনাল উপভোগ করতে বললেন মাশরাফি
স্পোর্টস ডেস্কঃ যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে খেলছে বাংলাদেশ। এবারই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে খেলছে লাল সবুজের প্রতিনিধিরা।
তবে চাপ না নিয়ে ছোট ভাইয়েদেরকে ফাইনাল খেলা উপভোগ করতে বলেছেন বাংলাদেশে ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। আজ রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে বাংলাদেশ যুবাদের উদ্দেশে একথা বলেন তিনি।
মাশরাফি ফেসবুকে লিখেন, ‘প্রত্যাশা থাকেই থাকবেই, ১৯ বছর এগুলো ভাবার সময় কোথায়, চাপ নয়, ফাইনালটা উপভোগ করুক ছোট ভাইয়েরা।’
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় আজ রোববার ২টায় বাংলাদেশ-ভারত ম্যাচটি শুরু হয়েছে। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।




