বিশ্বকাপ ফাইনাল: সাকিবদের বোলিং তোপে দিশেহারা ভারত
শক্তিশালী ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ যুব দল। পচেস্ট্রুমে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে আকবর আলীর বাহিনী। ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে রীতিমতো বোলিং তাণ্ডব চালাচ্ছে জুনিয়র টাইগাররা।
একের পর এক অগ্নিঝরা বোলিংয়ে ভারতীয় ওপেনারদের দিশেহারা করে তুলেছে তারা। এগ্রেসিভ বডি ল্যাঙ্গুয়েজের ফলও পেয়েছে তারা। ভারতীয় ওপেনার ডিভিয়ান্স সাক্সেনাকে দ্রুতই সাজঘরের পথ দেখিয়েছে বাংলাদেশী পেসার অভিষেক দাস।
১৭ বল খেলা সাক্সেনা ব্যক্তিগত ২ রান করে মাহমুদুল হাসানের হাতে ধরা দিয়ে মাঠ ছাড়েন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৪ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭০ রান।




