378332

বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার ছক কষছেন শেখ হাসিনা: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস (ভিডিও)

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য প্রবেশপথ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, তার দেশে ফেরার জন্য পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বেনাপোল সীমান্ত ব্যবহারের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈধ পাসপোর্ট না থাকায় শেখ হাসিনার পক্ষে আকাশপথে দেশে ফেরা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ কারণেই স্থলপথে ফেরার বিকল্প নিয়ে জোরালো আলোচনা চলছে। সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমটি জানায়, পেট্রাপোল-বেনাপোল ছাড়াও পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার আরও কয়েকটি সীমান্ত পথ ঘুরে দেখছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। তারা মূলত শেখ হাসিনার নিরাপদ প্রবেশপথের সন্ধান করছেন। তবে চূড়ান্তভাবে কোন পথে এবং কীভাবে তিনি দেশে ফিরবেন, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের তথ্য মেলেনি।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২২ আগস্ট শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট এবং পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করা হয়।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার এই পরিকল্পনা বর্তমানে ঢাকা ও নয়াদিল্লি—উভয় সরকারের জন্যই একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। পাশাপাশি তার প্রত্যর্পণ ইস্যুতে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাও নতুন করে জটিলতার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: Daily Jugantor

ad

পাঠকের মতামত