337719

আ.লীগ নেতার বিরুদ্ধে ধ’র্ষণ মা’মলা করে এলাকাছাড়া তরুণী

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মনিরের বিরুদ্ধে ধ’র্ষণ মা’মলা দায়ের করে এলাকা ছাড়া হয়েছেন এক তরুণী। রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে স্বাভাবিকভাবে জীবন যাপন করার আকুতি জানান ওই তরুণী।

গত ২৫ আগস্ট বরিশাল বিভাগীয় নারী ও শিশু নি’র্যাতন অ’পরাধ দমন ট্রাইব্যুনালে চেয়ারম্যান মনিরের বি’রুদ্ধে ধ’র্ষণ মা’মলা দায়ের করেন ওই তরুণী। এরপর থেকে প্রধান আ’সামি মনির ও তার সহযোগীরা তাকে এ’সিড ছু’ড়ে ঝ’লসে দেয়াসহ অ’পহরণ করে লা’শ গু’ম এবং বাড়ি ঘরে আ’গুন দেয়ার হু’মকি দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ওই তরুণী।

এমনকি মা’মলার সাক্ষীদেরও হ’ত্যাসহ নানা হু’মকি-ধ’মকি দেয়া হচ্ছে বলে অভিযোগ তার। চেয়ারম্যান মনিরের স্ত্রীর স্বীকৃতি পেতে ওই তরুণী প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমুর সহায়তা কামনা করেন।

মা’মলার বিবরণে জানা গেছে, চাকরি চাইতে গেলে ওই তরুণীকে চাকরি দেওয়ার প্রলোভনে বহুবার শা’রীরিক সম্পর্ক করে মনির। এরপর বিয়ের প্রলোভনও দেখানো হয়। গত তিন বছর এভাবে চলার পর ২৫ আগস্ট মা’মলা করেন তিনি। এরপর থেকেই হুম’কি দেয়ার অভিযোগ করেছেন তিনি। সূত্রঃ সময় টিভি

ad

পাঠকের মতামত