337723

পুলিশ সেজে ভ’য় দেখিয়ে ধ’র্ষণ, ৯৯৯ ফোন দিয়ে বাঁচল দম্পতি

চট্টগ্রামের বায়েজিদে পুলিশ সোর্স পরিচয়ে গৃহবধূকে ধ’ষর্ণের অ’ভিযোগে ৪ জনকে আ’টক করা হয়েছে। সোর্স পরিচয় দিয়ে স্বামী-স্ত্রীকে অ’জ্ঞাত স্থানে নিয়ে গিয়ে গৃহবধুকে ধ’র্ষণ করা হয়েছিলো। পরে স্বামী ৯৯৯ ফোন দিলে পুলিশ ৪ জনকে আ’টক করে।

শনিবার (২৯ আগস্ট) রাতে দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে অক্সিজেন মোড়ে এই দম্পতিকে আ’টক করে ৫ যুবক। এসময় তারা নিজেদের পুলিশের সোর্স পরিচয়ে দিয়ে বিয়ের কাবিননামা দেখতে চায়। তাৎক্ষণিকভাবে কাবিননামা দেখাতে না পারায় পুলিশে দেয়ার নাম করে দু’জনকে সিএনজি অটোরিক্সায় করে সৈয়দপুর এলাকায় নিয়ে যায়। পরে স্বামীকে টেক্সিতে রেখে স্ত্রীকে একটি বাসায় নিয়ে ধ’ষর্ণ করে তারা।

স্ত্রী বলেন, ওরা বলেছে আইনের লোক, কাবিননামা চেয়েছে। তখন টাকা চায় না হলে আমাকে নিয়ে যাবে বলে। ঘটনার এক ফাঁকে স্বামী ৯৯৯ -এ ফোন দিয়ে অভিযোগ জানান। পরে বায়েজিদ থানা পুলিশ ঘটনাস্থলে অভি’যান চালিয়ে ৪ জনকে আ’টক করলেও একজন পালিয়ে যায়।

অতিরিক্ত উপ কমিশনার আশিকুর রহমান বলেন, এই ঘটনায় জড়িত ৪ জনকে আ’টক করেছি। আর একজন পালিয়ে গয়েছে। তাকেও ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় বায়েজীদ থানায় একটি মা’মলা করা হয়েছে।

ad

পাঠকের মতামত