পকেটে বিকট শব্দে মোবাইল বি’স্ফোরণ, প্যান্টে আ’গুন
নিউজ ডেস্ক।। মো. তোফায়েল হোসেন নামের এক সরকারি কর্মচারীর পকেটে থাকা মুঠোফোন বি’স্ফোরণ হয়েছে। তিনি তথ্য অধিদপ্তরের একজন অফিস সহকারী। পকেটে চাইনিজ কোম্পানি সিম্ফনির মুঠোফোনটির বি’স্ফোরণে প্যান্ট ও পা সামান্য পু’ড়ে গেলেও বড় ধরনের ক্ষ’তি থেকে বেঁ’চে গেছেন তিনি।
গতকাল বুধবার দুপুরে তথ্য অধিদপ্তরের তৃতীয় তলায় প্রধান তথ্য কর্মকর্তার একান্ত সচিব আমিনুল ইসলামের কক্ষে এ ঘটনা ঘটে। বি’স্ফোরিত সিম্ফনি মুঠোফোনটির মডেল ভি-৭৫, এটি অ্যান্ড্রোয়েড ফোন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম বলেন, ‘তোফায়েল আমার রুমে একটা কাজে এসেছিল। সে আমার টেবিলের সামনের সোফায় বসেছিল। হঠাৎ বিকট শব্দ হলো, সঙ্গে সঙ্গে তার প্যান্টে আ’গুন লেগে গেল। ওখানে উপস্থিত সবার চেষ্টায় দ্রুত আ’গুন নিভিয়ে ফেললাম। বি’স্ফোরিত মোবাইলটি নিচে পড়ল। তার পায়ের কিছু অংশ পু’ড়ে গেল।’
আমিনুল ইসলাম আরও বলেন, ‘সবার ভাগ্য ভালো যে বড় ধরনের ই’নজু’রি হওয়া থেকে সবাই বেঁ’চে গেলাম। আমরা এতদিন ফেসবুকে, অনলাইনে এগুলো পড়তাম, দেখলাম। কিন্তু আজ আমার চোখের সামনে এমন ঘটনা ঘটল। চোখের সামনে না ঘটলে হয়তো এটাকে গল্পই মনে হতো।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এডিসন গ্রুপের (সিম্ফনি) গণসংযোগ কর্মকর্তা মাহমুদ আইয়ুব রূপক বলেন, ‘একটা ইনসিডেন্স হয়েছে, আমরা অলরেডি তোফায়েল সাহেবের হাতে একটি জেড-১৫ মডেলের ফোন পৌঁছে দিয়েছি। আর তার ফোনটি আমরা ল্যাবে পরীক্ষার জন্য নিয়ে এসেছি।’
মাহমুদ আইয়ুব আরও বলেন, ‘বিষয়টি খুব দুঃখজনক। ভি-৭৫ মডেলের ফোনটি আমরা প্রায় ১১ লাখের মতো বিক্রি করেছি। এই একটি মাত্র কমপ্লেইন এসেছে আমাদের কাছে।’






