325285

চুয়াডাঙ্গায় সড়ক দু’র্ঘটনায় অন্তঃসত্ত্বা ভাবি-ননদের মৃ’ত্যু

নিউজ ডেস্ক।। চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল ও আলমসাধুর মধ্যে মুখোমুখি সং’ঘর্ষে মোটরসাইকেল আ’রোহী ভাবি এবং ননদের মৃ’ত্যু হয়েছে। এ ঘটনায় আ’হত হয়েছেন আরও একজন। বুধবার (০৩ জুন) রাতে উপজেলার কোষাঘাটা নামক স্থানে এ দু’র্ঘটনা ঘটে।

নি’হত তানিয়া খাতুন দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের জিনারুল ইসলামের স্ত্রী ও রোমানা খাতুন আব্দুস সালামের স্ত্রী। আ’হত হন একই গ্রামের মনিরুজ্জামান।

জানা যায়, বুধবার দুপুরে চুয়াডাঙ্গায় এক আত্মীয় বাড়িতে মনিরুজ্জামান তার ছোট বোন রুমানা খাতুন ও বড় ভাবি তানিয়া খাতুন বেড়াতে আসেন। রাতে ৩ জন মিলে এক মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদায় গ্রামের বাড়ি ফিরছিল। এ সময় দামুড়হুদা কোষাঘাটা নামক স্থানে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা ধান বোঝাই একটি আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের তিন আরোহী গু’রুতর আহ’ত হয়। তাদের উ’দ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে তানিয়া খাতুনকে মৃ’ত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রুমানা খাতুনের মৃ’ত্যু হয়। রুমানা খাতুন ৩ মাসের অন্তঃসত্ত্বা। আহত মনিরুজ্জামান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নি’হত দুই জনের লা’শ সদর হাসপাতাল ম’র্গে রাখা আছে। উৎস: সময়টিভি।

ad

পাঠকের মতামত