321702

বস্তা-বস্তা চাল পড়ে আছে খালের মধ্যে!

নিউজ ডেস্ক।। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা জিকে খালের ধার থেকে খাদ্য মন্ত্রণালয়ের ৫০ বস্তা মেয়াদউত্তীর্ণ চাল উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী এই রায় দেন।

এ ঘটনায় শহরের মজুদদার ও মিল মালিক অসিম সাহার গোডাউন সিলগালাসহ ভ্রাম্যমাণ আদালতে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

নির্বাহী অফিসার লিটন আলী জানান, গত রাতে আলমডাঙ্গা উপজেলা শহর থেকে সাড়ে ৩ কিলোমিটার দূরে কালিদাসপুর গ্রামের পাশে জিকে খালের ধারে খাদ্য মন্ত্রণালয়ের বস্তায় রাখা ৫০ বস্তা মেয়াদউত্তীর্ণ চাল উদ্ধার করা হয়। রোববার সকালে চালের আলামত রেখে ঘটনাস্থলে বাকি চাল মাটিতে পুতে ফেলা হয়।

এরপর শহরের চালকল মালিকদের গোডাউন অনুসন্ধানে প্রমাণ হয় ‘অর্ণপূর্ণা রাইচ মিল’র মালিক অসিম শাহা অবৈধ মজুদ করে তা নষ্ট হয়ে যাওয়ায় রাতের আঁধারে জিকে খালে ফেলে দেয়।

এই প্রমাণের ভিত্তিতে এবং অবৈধ মজুদের অপরাধে মিল মালিক অশোক কুমার শাহার বিরুদ্ধে ১৯৫৬ সালের মজুদ আইনে মোবাইল কোর্টে নগদ ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় বলে জানান তিনি। উৎস: বাংলাদেশ টুডে।

ad

পাঠকের মতামত