321705

পিপিই পরে চিকিৎসক সেজে রোগীর সাথে প্র’তারণা

নিউজ ডেস্ক।। কুষ্টিয়ায় চিকিৎসা সুরক্ষা পোশাক পরে রোগীর সাথে প্র’তারণার দায়ে সাগর ইসলাম নামক এক ভুয়া চিকিৎসকের কা’রাদণ্ড দিয়েছেন ভ্রা’ম্যমাণ আ’দালত।

রবিবার (১০ মে) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহাক আলী পরিচালিত ভ্রাম্যমাণ আ’দালতে অ’ভিযোগের সত্যতা পাওয়ায় ওই ভুয়া চিকিৎসকে ১ মাসের করাদণ্ড দেয়। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সাগর ইসলাম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদা’লতের বিচারক ইসাহাক আলী জানান, সাগর ইসলাম দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যেতেন এবং আর্থিক সুবিধা নিতেন। রবিবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সুরক্ষা পোশাক পরিহিত চিকিৎসক সেজে রোগীদের সাথে প্র’তারণা করছেন বলে অ’ভিযোগ পাওয়া যায়।

পরে তাকে আ’টক করে জিজ্ঞাসাবাদ করলে অভিযোগ স্বীকার করেন। এ সময় সাগর ইসলামের কাছে চিকিৎসকের সনদপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন বলেও জানান তিনি।

ad

পাঠকের মতামত