করোনায় দেশে মৃ’ত্যু’র তুলনায় সুস্থ কেন কম?
নিউজ ডেস্ক।। দেশে করোনাভাইরাস ‘সং’ক্র’মিত কোভিড-১৯ রোগে নতুন শনাক্ত বাড়ছেই। তবে নতুন করে মৃ’ত্যু’র তুলায় সুস্থ হচ্ছেন অনেক কম। এই রোগীদের সুস্থ হতে দীর্ঘ লাগার কারণে তাদের সংখ্যাটা কম দেখা যাচ্ছে বলে মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মা’রা গেছেন ১০ জন। আর সুস্থ হয়েছেন পাঁচজন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২ জন। এখানে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, অনেকেই প্রশ্ন করেন যে, সুস্থ এত কম কেন? আসলে কোভিড-১৯ আ’ক্রা’ন্ত যারা হচ্ছেন, তাদের সুস্থ হতে দীর্ঘ সময় লেগে যায়।’
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আরও বলেন, ‘অনেক সময় উপসর্গ এবং লক্ষণ নিয়েই তারা (করোনা রোগী) ১৪-১৫ দিন থাকেন। তারপরে তাদের এই লক্ষণ বা উপসর্গ কমতে শুরু করে এবং প্রায় মাস খানেক সময় লেগে যায় সম্পূর্ণ সুস্থ হতে। একজন ব্যক্তিকে আমরা তখনই সুস্থ বলব, যখন তার পরপর দুটি নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে।’’এর আগে গতকাল মঙ্গলবার কোভিড-১৯ রোগে মারা যায় ৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফেরেন মাত্র দুজন।
নতুন শনাক্ত সম্পর্কে অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৯০ জন এবং মারা গেছে ১০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৭২ এবং মৃ’ত্যু ১২০। এর আগে গতকাল মঙ্গলবার করোনাভাইরাস সং’ক্র’মিত কোভিড-১৯ রোগে শনাক্ত করা হয় ৪৩৪ জন।
উল্লেখ, দেশে নভেল করোনাভাইরাসে সং’ক্রমি’ত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়।




