বঙ্গবন্ধুর খু’নি মোসলেউদ্দিনকে ঢাকায় হস্তান্তর: এনডিটিভি
নিউজ ডেস্ক।। ভারতে আটক হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খু’নি রিসালদার মোসলেউদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। এমনটি দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার সন্ধ্যায় কোনো একটি সীমান্তের স্থলবন্দর দিয়ে মোসলেউদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, পশ্চিমবঙ্গের বনগাঁওয়ে একটি হারবাল ওষুধের দোকান চালাতেন বঙ্গবন্ধুর খু’নি মোসলেহ উদ্দিন। সেখানেই ভারতীয় একটি বিশেষ সংস্থার অ’ভি’যানে আ’ট’ক হন তিনি।
এর আগে গত ফেব্রুয়ারিতে ভারতে আটক হন বঙ্গবন্ধুর আরেক খু’নি আব্দুল মাজেদ। তার কাছ থেকেই তথ্য পেয়ে মোসলেউদ্দিনকে আ’ট’ক করা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের শীর্ষ সংস্থার অভিযানে বঙ্গবন্ধুর খু’নি মোসলেউদ্দিনকে আ’ট’ক করা হয়। এ অ’ভিযানে’র ব্যাপারে কিছুই জানে না বলে দাবি করেছে কোলকাতা পু’লি’শ। তবে ভারত এবং বাংলাদেশের পক্ষ থেকে এখনো মোসলেউদ্দিনকে আ’টক’ এবং হস্তান্তরের বিষয়ে কিছু বলা হয়নি।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ভারত থেকে আটক হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক খু’নি আব্দুল মাজেদের মৃ’ত্যু’দণ্ড কার্যকর করা হয়। মোসলেউদ্দিন আ’ট’ক হলে বঙ্গবন্ধুর আরো চার খু’নি পলাতক থাকলেন। তারা হলেন খন্দকার আব্দুর রশীদ, শরিফুল হক ডালিম, নূর চৌধুরী ও এএম রাশেদ চৌধুরী। এর আগে ২০১০ সালে বঙ্গবন্ধু হ’ত্যা’র পাঁচ আ’সামি’র মৃ’ত্যু’দণ্ড কার্যকর হয়েছিল। এছাড়া আজিজ পাশা নামের আরো এক আসামি ২০০২ সালে জিম্বাবুয়েতে মা’রা যান।




