317422

একদিনে যুক্তরাষ্ট্রে প্রায় ২৫০০ মৃ’ত্যু’র রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক।। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মা’রা গেছেন আরও প্রায় আড়াই হাজার মানুষ। এ নিয়ে সেখানে মোট মৃ’তে’র সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫০০ জনেরও বেশি।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ৬ লাখ ১৩ হাজার ১৮৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০ হাজার ১০৭ জন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ মা’রা গেছেন নিউইয়র্কে। এ অঙ্গরাজ্যে একদিনে প্রা’ণ হারিয়েছেন আরও ৭৮৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃ’তে’র সংখ্যা দাঁড়িছে ১০ হাজার ৮৪২ জন। আর আ’ক্রা’ন্ত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ। এরপর নিউজার্সিতে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৮৩৪ জন, মা’রা গেছেন ২ হাজার ৮০৫ জন।

এদিন আ’ক্রা’ন্তের সংখ্যায় মিশিগানকে টপকে তৃতীয়স্থানে উঠে এসেছে ম্যাসাচুসেটস। এ অঙ্গরাজ্যটিতে আ’ক্রা’ন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজারের বেশি, মা’রা গেছেন ৮৪৪ জন। মিশিগানে ২৫ হাজার আক্রান্ত ও ১ হাজার ৬০২ জনের মৃ’ত্যু হয়েছে। সূত্র: ডেইলি মেইল

ad

পাঠকের মতামত