বাংলাদেশিসহ ৪৬ তাবলিগ জামাত সদস্যকে কা’রাগা’রে পাঠিয়েছে ভারত
নিউজ ডেস্ক।। ভিসার নিয়ম লঙ্ঘন করায় বাংলাদেশিসহ তাবলিগ জামাতের ৪৬ সদস্যকে কা’রা’গারে পাঠিয়েছে ভারত। নিয়ম ল’ঙ্ঘ’ন করে তারা বিহারের বিভিন্ন মসজিদে দাওয়াতি কাজ করে আসছিল। সেখান থেকে তল্লাশি করে তাদের আ’ট’ক করে কোয়ারেন্টিনে পাঠানো হয়। কোয়ারেন্টিন শেষে তাদের কা’রাগা’রে প্রেরণ করা হয়েছে।
দিল্লির নিজামুদ্দিন মারকাজে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর তাবলিগ জামাত নিয়ে কঠোর অবস্থান নেয় ভারত সরকার। এরপর বিহার পু’লি’শ আড়িয়া থেকে ১৮, বাক্সার জেলায় ১০ জন এবং পাটনা থেকে বাকি বিদেশিদের আ’ট’ক করে। অন্য যারা আছেন তাদেরও সন্ধান চলছে।
আটক বিদেশিদের সবাই পর্যটক ভিসায় ভারতে প্রবেশ করেছিল। তবে তারা ফরেনার্স অ্যাক্ট ১৯৪৬ লঙ্ঘন করে ধর্মীয় কর্মকাণ্ডে জড়িত ছিল। কা’রাগা’রে পাঠানো ৪৬ জনের মধ্য বাংলাদেশ, মালয়েশিয়া, কিরগিজস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিকরা রয়েছেন। গত মাসে তারা সবাই দিল্লির মারকাজে তাবলিগের জমায়েতে যোগ দিয়েছিল।
কারাগারে পাঠানোর আগে ৪৬ বিদেশি নাগরিকের পাসপোর্ট ও অন্যান্য নথি জব্দ করেছে পু’লি’শ। সূত্র- নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।




