সৌম্য ঝড়ে বাংলাদেশের ডাবল সেঞ্চুরি
লিটন-তামিম ঝড় তুলে দুর্দান্ত শুরু এনে দিয়েছলেন বাংলাদেশকে। সেই ধারাবাহিকতা পুরো ম্যাচেই বজায় রেখে ঝড় তুলেছেন টাইগার ব্যাটসম্যানরা। মুশফিক-রিয়াদরা বড় রান না করতে পারলেও সৌম্য সরকার একাই পুষিয়ে দিয়েছেন। তার সর্বোচ্চ ৬২ রানের ইনিংসে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয়বারের মতো ২০০ রান করে। নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ২০০ রান।
মাত্র ৩২ বলে ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন সৌম্য। তার ইনিংসটি সাজানো ছিলো ৪টি চার ও ৫টি ছয়ের মারে। সঙ্গে মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ৯ বলে ১৪ রান নিয়ে।




