313258

ইংল্যান্ডের মাটিতে আইরিশদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডের মাটিতে আয়োজন করবে আয়ারল্যান্ড। নিজেদের দেশে মাঠ স্বল্পতার কারণে টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে আয়ারল্যান্ডেই।

আইসিসির এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) অনুযায়ী এই সিরিজ হওয়ার কথা ছিল। আজ সোমবার বিকেলে সিরিজের সুচি ও ভেন্যু প্রকাশ করে আইরিশ ক্রিকেট বোর্ড।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এই সফর। তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে স্টরমন্টে। দ্য ওভালে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে, শেষ হবে এজবাস্টনে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে।

ট্যুরের সময়সূচি :

ওয়ানডে সিরিজ

১৪ মে প্রথম ওয়ানডে স্টরমণ্ট

১৬ মে দ্বিতীয় ওয়ানডে স্টরমন্ট

১৯ মে তৃতীয় ওয়ানডে স্টরমন্ট

টি-টোয়েন্টি সিরিজ

২২ মে প্রথম টি-টোয়েন্টি দ্য ওভাল

২৪ মে দ্বিতীয় টি-টীয়েন্টি চেমসফোর্ড

২৭ মে তৃতীয় ট-টোয়েন্টি ব্রিস্টল

২৯ মে চতুর্থ টি-টোয়েন্টি এজবাস্টন

ad

পাঠকের মতামত