311470

খাবার চুরি করে চাকরি খোয়ালেন ব্যাংকার

চাকরি করেছেন হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) কর্মকর্তা হিসেবে। সাত বছর পর সেখান থেকে চলে আসেন লন্ডনের ক্যানারি ওয়ারফে সিটিব্যাংকের ইউরোপীয় প্রধান কার্যালয়ে। বেতন পেতেন বছরে ৯ কোটি ২০ টাকার মতো। কিন্তু খাবার চুরির কারণে মোটা বেতনের চাকরিটাই খোয়ালেন পারস শাহ নামের এক ভারতীয়।

ক্যান্টিন থেকে খাবার চুরির অভিযোগে ক্যানারি ওয়ারফে সিটিব্যাংকের ইউরোপীয় প্রধান কার্যালয় থেকে তাকে বের করে দেওয়া হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম ‘আই নিউজ’ তাদের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে। এতে বলা হয়, ক্যান্টিন থেকে খাবার চুরির অভিযোগে পারস শাহ নামে এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে ক্যানারি ওয়ারফে সিটিব্যাংক। চলতি বছরের জানুয়ারিতে তাকে সরিয়ে দেওয়া হয়।

ইউরোপে ক্রেডিট ট্রেডারদের সেরা একজন ছিলেন পারস। কিন্তু উচ্চপদস্থ চাকরি করার পরেও ছোটখাট চুরির অভ্যাস ছাড়তে পারেননি তিনি। তার এক সহকর্মী আই নিউজকে জানিয়েছেন, পারস অত্যন্ত দক্ষ ছিলেন। সবাই তাকে পছন্দ করতো। তিনি সফল হয়েছিলেন অল্প সময়ে।

এইচএসবিসিতে সাত বছর কাটিয়ে ২০১৭ সালে সিটিগ্রুপে যোগ দেন পারস। বিষয়টি নিয়ে চাইলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাই কেন তিনি খাবার চুরি করেছিলেন তা জানা যায়নি।

ad

পাঠকের মতামত