চট্টগ্রাম-৫: আহমদ শফীর দোয়া নিলেন নঈমুল ইসলাম
হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফীর দোয়া নিয়েছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনের ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ নঈমুল ইসলাম।বৃহস্পতিবার হেফাজত আমিরের দোয়া নিতে নঈমুল ইসলাম আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম নঈমুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় দেখা করতে যান।এ সময় একে-অপরের সঙ্গে কুশলবিনিময় করেন এবং আল্লামা শফীর কাছে দোয়া চান নঈমুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন মুহাম্মদ মুছা, মুহাম্মদ ফরিদুল আলম, মিজানুর রহমান, শফিউল আলম, সাজ্জাদুল হকসহ নেতৃবৃন্দ।
কুশলবিনিময় শেষে নঈমুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় নঈমুল ইসলাম মোমবাতি প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, মুসলমানরা সাম্রাজ্যবাদী শক্তির চক্রান্তে দিন দিন খর্বশক্তিতে পরিণত হচ্ছে।ছোটখাটো মতপার্থক্য ভুলে মুসলমানরা ঐক্যবদ্ধ হলে এ দেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।




