দিনাজপুরে জাপা নেতার মৃত্যু
দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় জাতীয় পার্টি (জাপা-এরশাদ) বিজোড়া ইউপি শাখার সভাপতি আফজাল হোসেনের (৬০) মৃত্যু হয়েছে।নিহত আফজাল হোসেন দোগাছি (সরকারপাড়া) গ্রামের মরহুম নজরুল ইসলামের ছেলে।নিহতের ছোট ভাই আলহাজ মো. আশেকুল হক জানান, শুক্রবার ভোরে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মঙ্গলপুর ইউনিয়নে যাওয়ার পথে রাস্তায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহতের ভাই আরও জানান, দীর্ঘদিন ধরে আফজাল হোসেন শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, সকালে পুলিশ তার লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছে। বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হবে।




