মায়ের ওপর স্কুল ছাত্রীর এ কেমন অভিমান
ঝিনাইদহের মহেশপুরে মায়ের উপর অভিমান করে সোমবার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ৯ম শ্রেণির এক ছাত্রী।পারিবারিক সূত্রে জানা যায়, মহেশপুর পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলামের স্কুল পড়ুয়া মেয়ে শারমিলা আক্তার (১৪) কে টেলিভিশন দেখা নিয়ে তার মা বকাঝকা করলে সবার অগোচরে ঘরের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।




