গাঁ’জাসহ অভিনেত্রী গ্রে’ফতার
মা’দক কা’ণ্ডে গ্রে’ফতার হয়েছেন ভারতীয় টিভি অভিনেত্রী প্রীতিকা চৌহান। শনিবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ভারসোভা এলাকা থেকে তাকে গ্রে’ফতার করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তার সঙ্গে ফয়সাল নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রে’প্তারের পর তাদের আদালতে হাজির করা হয়েছে। প্রীতিকা ও ফয়সালের কাছে ৯৯ গ্রাম গাঁ’জা পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।
ভারতের হিমাচল প্রদেশের মেয়ে প্রীতিকা। টেলিভিশনে তার অভিষেক হয় ২০১৫ সালে। ‘সাবধান ইন্ডিয়া’ এবং টিভি শো ‘সিআইডি’ তে অভিনয় করেছেন তিনি। ‘সংকটমোচন মহাবলি হনুমান’ ধারাবাহিকে দেবী সরস্বতীর ভূমিকায় দেখা গেছে তাকে।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মা’দক বি’রোধী অ’ভিযান শুরু করে এনসিবি। এ পর্যন্ত অন্তত ২৪ জনকে গ্রে’প্তার করেছে তারা। এর আগে সুশান্তের সাবেক প্রেমিকা এবং অ’ভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে ছাড়া পান তিনি। এছাড়া মা’দক কাণ্ডে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, রাকুল প্রীত সিং, সারা আলী খান, শ্রদ্ধা কাপুরকে জি’জ্ঞাসাবাদ করেছে এনসিবি।




