নে’শার টাকা না দেয়ায় মাকে কু’পিয়ে হ’ত্যা
নিউজ ডেস্ক।। টাঙ্গাইলের মির্জাপুরে নে’শা’র টাকা না দেওয়ায় মাকে কু’পি’য়ে হ’ত্যা’র অ’ভিযো’গ উঠেছে ছেলের বি’রু’দ্ধে। নি’হত নয়সুন্দরী বেগম (৭৫) উপজেলার কামারপাড়া গ্রামের মৃ’ত আব্দুল মজিদের স্ত্রী।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এদিকে ঘটনার পরই ঘাতক ছেলে মহর আলীকে আ’ট’ক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়রা জানান, ছেলে মহর আলী মা’দকা’সক্ত ছিলো। মাঝেমধ্যে সে মানসিক ভারসাম্যহীন আ’চ’রণ করতো। তার স্ত্রী গত ৭ বছর আগে তাকে তালাক দিয়ে চলে যায়। সকালে মহর তার মায়ের কাছে নে’শা করার জন্য টাকা চায়। এসময় তার মা নয়সুন্দরী টাকা দিতে অস্বীকৃতি জানায়।
পরে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় ছেলে ক্ষি’প্ত হয়ে রান্না ঘর থেকে বটি দাঁ এনে তার মাকে এ’লোপা’থাড়ি কোপাতে থাকে। পরে তার মায়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ক্ষ’তবি’ক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃ’ত্যু হয়। পরে স্থানীয়রা মহর আলীকে আ’ট’ক করে পুলিশে সোপর্দ করে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ত’দন্ত) গিয়াস উদ্দিন জানান, নি’হ’তের ম’রদে’হ ম’য়না’তদ’ন্তের জন্য টাংগাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছেলে মহর আলীকে আ’ট’ক করা হয়েছে। উৎস: সময়নিউজ।




