333820

পল্লবী থানায় বো’মা বি’স্ফোরণ, পুলিশ সদস্যসহ আ’হত ৫

নিউজ ডেস্ক।। রাজধানীর মিরপুরে পল্লবী থানার ভেতরে বি’স্ফোর’ণের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য সহ ৫ সদস্য আ’হত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিনগত মধ্যরাতে এ বি’স্ফোর’ণের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিএমপির বো’ম্ব ডি’সপো’জাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

আহতরা হলেন- পল্লবী থানার ওসি তদন্ত পুলিশ পরিদর্শক ইমরান (৪৮), এসআই সজীব (৩০), পিএসআই অঙ্কুশ (২৮), পিএসআই রুমির (২৮) আহত হয়েছেন। এছাড়া রিয়াজ (২৮) নামে একজন আ’হত হয়েছেন। বর্তমানে রুমি ও রিয়াজ জরুরি বিভাগে চিকিৎসাধীন। পিএসআই অঙ্কুশ চক্ষু হাসপাতালে আছেন। ওসি ত’দন্ত ইমরান ও এস আই সজীব প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

পল্লবী থানার দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) আকলিমা আক্তার বলেন, ‘পাঁচ জন আ’হত হয়েছেন।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, পল্লবী থানা পুলিশ দু’টি আ’গ্নেয়াস্ত্র’সহ তিনজন স’ন্ত্রাসী’কে আ’টক করে থানায় নিয়ে আসে। স’ন্ত্রাসী’দের কাছে ওজন মাপার মেশিনের মতো একটা যন্ত্র ছিল। ওই যন্ত্রটি ডিউটি অফিসারের কক্ষে রাখা হলে তা বি’স্ফোরিত হয়।

তিনি জানান, আ’টক হওয়া স’ন্ত্রাসী’রা ভাড়াটে খুনি। পুলিশের কাছে তথ্য ছিল তারা পল্লবীর স্থানীয় একজন রাজনৈতিক নেতাকে হ’ত্যা করবে। বিষয়টি ত’দন্ত করা হচ্ছে। ত’দন্তের পর বিষয়গুলো পরিষ্কার হবে।

ad

পাঠকের মতামত