১৫৯ বাংলাদেশি ফিরলেন কাতারের দোহা থেকে
প্রবাস ডেস্ক।। প্রাণ’ঘা’তী ক’রো’না ভা’ই’রাসের স’ঙ্ক’টের মধ্যে কাতারের রাজধানী দোহা থেকে ফিরলেন ১৫৯ জন বাংলাদেশি। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ৭টা ৫ মিনিটে তারা ঢাকায় পৌঁছান বলে ইউএস-বাংলার জনসংযোগ শাখার জিএম মো. কামরুল ইসলাম জানান।
ক’রো’না ভা’ই’রা’স মহা’মা’রীর কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ ল’ক’ডাউন ঘোষণা করায় অনেকে ভিন্ন দেশে আ’ট’কা পড়েন।
বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। এ অবস্থায় বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।
গত চার মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত, কাতার, ভারত, মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।









