328837

পাপুলকাণ্ডে ফেঁ’সে গেছেন কুয়েতের দুই এমপি, ফেঁ’সে যাচ্ছেন দুতাবাসের দুই শীর্ষ কর্মকর্তা

নিউজ ডেস্ক।। মানব ও অর্থপাচারের অ’ভিযোগে কুয়েতে আ’টক এমপি কাজী শহিদ ইসলামকে ঘুষের বিনিময়ে আশ্রয়প্রশ্রয় দেয়ায় দেশটির অভিযুক্ত ওই দুই এমপির নাম প্রকাশ করা হয়নি।

তাদেরকে দেয়া পার্লামেন্টারি দায়মুক্তির সুবিধা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন কুয়েতের পাবলিক প্রসিকিউটর, যাতে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা যায়।

কুয়েতভিত্তিত আল রাই পত্রিকার একজন সিনিয়র সাংবাদিক বলেছেন, কুয়েতের বর্তমান ও সাবেক কিছু এমপি এই অ’পকর্মের সঙ্গে যুক্ত। রেসিডেন্সি বাণিজ্যের সঙ্গে যুক্ত কুয়েত সরকারের ভিতরকার সুনির্দিষ্ট একটি অংশ।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শীর্ষ দুই কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। কূটনৈতিক সুবিধা প্রাপ্ত হওয়ায় তাদেরকে ফিরিয়ে নিতে ঢাকাকে অনুরোধ করা হতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, দেশটিতে আমাদের দূতাবাস কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে আমরা অবশ্যই ব্যবস্থা নিবো। তারা থাকুক বা না থাকুক তদন্ত হবে। এরই মধ্যে সেখানে নতুন রাষ্ট্রদূত কে যাবেন ঠিক করা হয়েছে।

ad

পাঠকের মতামত