328737

মালয়েশিয়ায় মুক্তিপণের দাবিতে অ’পহরণের পর হ’ত্যা, বাংলাদেশি আ’টক

প্রবাস ডেস্ক।। মালয়েশিয়ায় মুক্তিপণের দাবিতে এক ব্যবসায়ীকে অ’পহরণ ও হত্যার অ’ভিযোগে এক বাংলাদেশিসহ সাতজনকে আ’টক করেছে পুলিশ। সেদেশের দাতুক সেরি খেতাবি ব্যবসায়ি গত ১০ জুন বান্দর শ্রী দামসানায় জগিং করতে গিয়ে অপহৃত হয়েছিলেন।

৩০ থেকে ৫০ বছর বয়সী সাত অভিযুক্তদের শুক্র ও শনিবার টানা দু’দিনের অভিযানে এদের আ’টক করা হয়। সেলাঙ্গরের সিআইডির চিফ সিনিয়র অ্যাসি: কম দাতুক ফাদজিল আহমত সাংবাদিকদের জানান, অভিযুক্তদেররা ১০ জুন ভিকটিমকে অ’পহরণ করার পরে তার পরিবারের ১৫৪ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত মুক্তিপণ চেয়েছিল। তবে মুক্তিপণ দেওয়া হয়নি।

২৭ জুন শনিবার রাওয়াংয়ের তামান কোসাসোর যে বাড়িতে ওই ব্যবসায়ী হত্যার শি’কার হয়েছিলেন, সেই বাড়িটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের তিনি আরও জানান, অ’ভিযুক্তদের ত’দন্তে সহায়তা করার জন্য বাড়িতে আনা হয়েছিল।

ফাদজিল বলেন, আজ শনিবার সকাল ৯ টায় অভিযুক্তদের মধ্যে একজন পুলিশকে নি’হতের লা’শের সন্ধান দেয়। আ’টককৃতদের জিজ্ঞাসাবাদের পর জানা যায়, ভিকটিমকে অ’পহরণের পরে তিন থেকে চার দিনের মধ্যে মেরে ফেলা হয় এবং ইতিমধ্যেই দেহটি পচন ধরেছে। হ’ত্যার শি’কার ব্যবসয়ির দেহটি স’নাক্ত হওয়ার পর লাশটি ময়না ত’দন্তে সুঙ্গাই বুলোহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফাদজিল বলেন, এখনও অ’পহরণের পেছনের উদ্দেশ্য এবং মৃ’ত্যুর কারণ অনুসন্ধান চলছে।

তবে প্রাথমিক দন্তে অ’পহরণের পিছনে মাস্টারমাইন্ডরা নি’হত ব্যবসয়ির পরিচিত ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পুলিশ অ’পহরণ ও হ’ত্যা কান্ডের ঘটনায় ৩৬৫ ও ৩ ধারায় ত’দন্ত শুরু করেছে।

ad

পাঠকের মতামত