মানুষ ঠকিয়ে ২০ কোটি টাকার জা’লিয়াতি, আটক ২
নিউজ ডেস্ক।। রাজধানীর মতিঝিলের সমবায় ব্যাংক ভবনের এসএমএস গ্রুপের অফিসে অভিযান চালিয়ে স্বদেশ করপোরেশন লিমিটেডসহ একাধিক নামে প্রতিষ্ঠান পরিচালনা করে ২০ কোটি টাকার ঋণ জা’লিয়াতি, ভু’য়া করোনার ওষুধ ও সুরক্ষাসামগ্রী বিক্রির দায়ে দুজনকে আ’টক করা হয়েছে।
প্রতিষ্ঠানটির বি’রুদ্ধে সারাদেশে ২২টি শাখার মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের ঋণ দেয়ার নাম করে জামানত আ’দায় করে ২০ কোটি টাকার জালিয়াতির প্রমাণ মিলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
এছাড়া নকল পণ্য মজুদের দায়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল কবির ও জিএম শফিকুল ইসলামকে ভোক্তা অধিকার আইনে ৬ মাসের কারাদণ্ড ও ২ লাখ টাকা করে অর্থ দণ্ড দেয়া হয়েছে।
অর্থ জা’লিয়াতির ঘটনায় নিয়মিত মা’মলা করা হবে বলেও জানানো হয়েছে।






