328318

করোনাভাইরাসে প্রথম বি’চারকের মৃ’ত্যু

নিউজ ডেস্ক।। করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে দেশে প্রথমবারের মতো এক বি’চারকের মৃ’ত্যু হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ফেরদৌস আহমেদ নামের এই বিচারক মারা যান। তিনি লালমনিরহাটের নারী ও শিশু নি’র্যাত’ন দমন ট্রাইব্যুনালে কর্মরত ছিলেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনাভাইরাসে এটাই প্রথম কোনো বি’চারকের মৃ’ত্যু।

ফৌরদৌস আহমেদের মৃ’ত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ‘আইন, বি’চার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

ad

পাঠকের মতামত