কবে করোনামুক্ত হবে ভারত, জানালেন বিশেষজ্ঞরা
নিউজ ডেস্ক।। প্রা’ণঘা’তী করোনা ভাইরাসের ম’হামা’রি তা’ণ্ডবে বি’প’র্যস্ত পুরো ভারত। এরইমধ্যে সর্বোচ্চ স’র্তক’তা জারি করেও করোনা নিয়ন্ত্রণে নাজেহাল দেশটির সরকার। এমন পরিস্থিতিতে করোনা নিয়ে আশার কথা জানিয়েছে দেশটির দুজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। কবে করোনা মুক্ত হতে পারে ভারত এ বিষয়ে একটি গবেষণা করে বিস্তারিত জানিয়েছেন তারা।
ওই দুই বিশেষজ্ঞ হলেন, ডিরেক্টোরেট জেনারেল অব হেলথ সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ড. অনিল কুমার এবং ডেপুটি অ্যাসিসট্যান্ট ডিরেক্টর রূপালী রায়। ম’হামা’রির বিভিন্ন পরিস্থিতি নিয়ে গবেষণা করে তারা বলছেন, চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় ভারত করোনার হাত থেকে নিষ্কৃতি পাবে।
তারা জানান, যখন দেশে করোনা আ’ক্রা’ন্তের সংখ্যা এর থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা প্রায় সমান হবে, তখন থেকেই ভাইরাসের সং’ক্রম’ণের হার কমতে শুরু করবে। আর সেই সময়টি হলো সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ। অঙ্কের হিসাবে করোনার হাত থেকে নিষ্কৃতি পেতে হলে সুস্থতার সংখ্যা আরও বাড়াতে হবে। মৃ’তের সংখ্যা আর সুস্থতার সংখ্যার মধ্যে থেকেও সং’ক্র’মিতের সংখ্যা বের করে নিতে হবে। আর সেটি সম্ভব হবে একমাত্র সুস্থতার হার বাড়লে।
তবে কোনো হিসাব বা পর্যবেক্ষণ আর গণনা তখনই মিলবে, যখন এই দীর্ঘ সময় দেশে সব রকম সাবধানতা, সামাজিক দূরত্ব, যথাযথ চিকিৎসা পরিকাঠামো ও স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। না হলে এই তারিখ পরিবর্তিত হতে পারে বলে মনে করছেন ওই দুই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।
ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আ’ক্রা’ন্তের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার। দেশটিতে মৃ’তের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ১৩৫ জনে।






