325842

কবে কোথায় প্রথম করোনা সং’ক্রমণ, চাপে পড়ে সব প্রকাশ করল চীন

নিউজ ডেস্ক।। করোনাভাইরাস নিয়ে চীনের বি’রু’দ্ধে তথ্য গো’পনের অ’ভিযো’গে সরব হয়েছে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ। অ’ভিযো’গকে কেন্দ্র করে আন্তর্জাতিক মঞ্চে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে চীন।

তবে ক্রমাগত চাপ বাড়তে থাকায় অবশেষে দেশে করোনা সং’ক্রম’ণ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করল বেজিং। চীনে কবে, কোথায় করোনা সং’ক্রমণে’র ঘটনা সামনে এসেছে, এই শ্বেতপত্রে সেই সব তথ্যই প্রকাশ করা হয়েছে।

রবিবার চীন দাবি করেছে, করোনা সং’ক্রমণে’র প্রথম মা’মলা’টি গত বছরের ২৭ ডিসেম্বর ইউহানে সামনে এসেছিল। তবে করোনাভাইরাসের কারণে নিউমোনিয়ায় আ’ক্রা’ন্ত হওয়া এবং মানব শরীর থেকে মানব শরীরে সং’ক্রম’ণ ছড়িয়ে পড়ার ঘটনা প্রথম চলতি বছরের ১৯ জানুয়ারি জানা যায় বলে দাবি করেছে বেজিং। চীনের দাবি, গত ১৯ জানুয়ারি একজনের শরীর থেকে অন্যের শরীরে সং’ক্রম’ণের এই ঘটনা সামনে আসার পরই তা রুখতে ব্যবস্থা নেওয়া হয়।

তবে এ দিনও নিজেদের বি’রু’দ্ধে ওঠা যাবতীয় অ’ভি’যোগ অস্বীকার করেছে চীন। করোনা ভাইরাস সং’ক্রম’ণের কথা গো’পন করা নিয়ে আন্তর্জাতিক স্তরে ওঠা অ’ভিযো’গ পুরোপুরি অস্বীকার করে আ’ত্মপক্ষ’সমর্থনে শ্বেতপত্রে বিশদে ব্যাখ্যাও দিয়েছে চীন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা অ’ভিযো’গ করেছেন, চীন সময়মতো তথ্য না জানানোর কারণেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। পরিস্থিতি সামাল দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

চীনে করোনাভাইরাসের উৎসস্থল হলেও এখন সেদেশ তা অনেকটাই নিয়ন্ত্রণে । বরং করোনাভাইরাস ম’হামা’রি বিশ্বের অন্যান্য অনেক দেশে চীনের থেকেও কয়েকগুণ ভ’য়াবহ রূপ ধারণ করেছে। আমেরিকা, ব্রাজিল, স্পেন, ইতালি, রাশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ এখন করোনার ধাক্কা সামাল দিতে লড়াই করে যাচ্ছে। যার জেরে গোটা বিশ্বে করোনায় আ’ক্রা’ন্তের সংখ্যা ৬৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃ’ত্যু হয়েছে ৪ লক্ষেরও বেশি মানুষের।

শ্বেতপত্রে চীন দাবি করেছে, গত ২৭ ডিসেম্বর ইউহানের একটি হাসপাতালে প্রথম বার করোনাভাইরাস আ’ক্রা’ন্ত রোগীকে চিহ্নিত করা হয়। এর পরই বিষয়টি নিয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞদের পরামর্শ নেয়। শ্বেতপত্রে আরও দাবি করা হয়েছে, সরকারের গঠিত একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গত ১৯ জানুয়ারি প্রথমবার জানায়, মানব দেহ থেকে অন্য মানুষের শরীরে করোনার সং’ক্রমণ ঘটতে পারে। এর পরই সং’ক্রমণ রুখতে যাবতীয় পদক্ষেপ করা হয়। সূত্র: নিউজ এইটটিন।

ad

পাঠকের মতামত