325696

পুরো লকডাউন যে ৩ বিভাগ!

নিউজ ডেস্ক।। করোনাভাইরাসের সং’ক্র’মণ রুখতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আ’ক্রা’ন্তের সংখ্যার ভিত্তিতে চিহ্নিত করা হবে রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০ উপজেলাকে রেড জোন বা পুরোপুরি লকডাউন দেখানো হচ্ছে।

রেড জোন বা পুরো লকডাউন দেখানো বিভাগগুলো হলো- ময়মনসিংহ, রংপুর ও সিলেট।

ময়মনসিংহ বিভাগে চারটি জেলা, এগুলো হলো- জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর। এসব কয়টি জেলাকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে।

রংপুর বিভাগের আটটি জেলাকেই পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। জেলাগুলো হলো- দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও ঠাকুরগাঁও।

সিলেট বিভাগে চারটি জেলা, এগুলো হলো- হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট। এসব কয়টি জেলাকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে।

জেলাভিত্তিক ৫০টি জেলাকে রেড জোন বা পুরো লকডাউন বলা হয়েছে। ১৩টি জেলাকে ইয়েলো জোন বা আংশিক লকডাউন বলা হয়েছে। মাত্র একটি জেলাকে গ্রিন জোন বা লকডাউন বলা হয়েছে, যা খুলনা বিভাগের ঝিনাইদহ জেলা।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুসারে, গতকাল শনিবার পর্যন্ত দেশে এ পর্যন্ত করোনায় আ’ক্রা’ন্ত হয়েছেন ৬৩ হাজার ২৬ জন। দেশে করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে মা’রা গেছেন ৮৪৬ জন।

ad

পাঠকের মতামত