একদিনে দেশে করোনায় মৃ’ত্যু’র নতুন রেকর্ড, শনাক্ত ২৭৪৩
নিউজ ডেস্ক।। দেশে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস সং’ক্রমি’ত কোভিড-১৯ আ’ক্রা’ন্ত রোগীর মৃ’ত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক করোনা রোগীর মৃ’ত্যু হয়েছে।
২৪ ঘণ্টায় মা’রা গেছে ৪২ জন। করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৭৪৩ জন এবং সুস্থ হয়েছে ৫৭৮ জন।
আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১২ হাজার ৮৪২টি। নমুনা পরীক্ষা করেছি ১৩ হাজার ১৩৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯৮৭টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৭৪৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬৫ হাজার ৭৬৯ জন। শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৭৮ জন। মোট সুস্থ হয়েছে ১৩ হাজার ৯০৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যুবরণ করেছে ৪২ জন।’
এর আগে শনিবার করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছিল ২ হাজার ৬৩৫ জন, মা’রা গেছে ৩৫ জন। তার আগের দিন শুক্রবার করোনায় আ’ক্রা’ন্ত হয় ২ হাজার ৮২৮ জন, মৃ’ত্যু হয় ৩০ জনের।
বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্র’মণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্রমণ ও মৃ’ত্যুর সংখ্যা বেড়েছে।






