বজ্রপাতে সারাদেশে ২১ প্রা’ণহানি
নিউজ ডেস্ক।। বজ্রপাতে বগুড়া ও পাবনায় ৮ জনসহ দেশের ১০ জেলায় ২১ জন নি’হত হয়েছেন। বৃহস্পতিবার বিভিন্ন সময় এসব ব’জ্রপাতের ঘটনা ঘটে।
বজ্রপাতে বগুড়ায় মা’রা যাওয়া ৪ জন কাহালু, ধুনট, সারিয়াকান্দি ও শাজাহানপুর উপজেলার বাসিন্দা। পাবনার আটঘড়িয়া, চাটমোহর, সৃজানগর ও আতাকুলায় ৪ জন মা’রা গেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে হবিগঞ্জের বাহুবলে কিশোর আকাইদ ও তার বড় ভাই জুনাইদসহ বেশ কয়েকজন স্থানীয় একটি বিলে মাছ ধরতে যান। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃ’ত্যু হয় কিশোর আকাইদের। এ ঘটনায় গু’রুতর অসুস্থ ২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে একই উপজেলার জারিয়া বিলে মাছ ধরতে গেলে ব’জ্রপাতে নরছ উদ্দিন নামের আরও এক যুবকের মৃ’ত্যু হয়।
এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলায় বৃষ্টির সময় জঙ্গলবাড়ি গ্রামের আব্দুল মোতালেব বাড়ির পাশে পুকুরে গোসল করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মা’রা যান। একই সময় রামনগর গ্রামের রবিন নামে এক শিশু বিলে মাছ ধরতে গিয়ে ও ইমরান হোসেন নামের আরো এক কিশোর বিদ্যানন্দ পূর্বপাড়া গ্রামের খোলা মাঠে ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতে মৃ’ত্যু হয়।
এছাড়া বগুড়ায় কাহালুতে ধান তুলতে গিয়ে কৃষক ও সারিয়াকান্দি উপজেলায় নদী পার হতে গিয়ে এক যুবকসহ ৪ জনের মৃ’ত্যুর খবর পাওয়া গেছে।
নওগাঁ জেলার রাণীনগর উপজেলার লোহাচুড়া গ্রামের ব’জ্রপাতে এক যুবক মা’রা গেছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে এক গৃহবধূর মৃ’ত্যু হয়।
টাঙ্গাইলে সদর উপজেলায় বাঘিলে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রসহ ৩ জনের বজ্রপাতে মৃ’ত্যু হয়েছে।
এছাড়া, হবিগঞ্জে ২ জন, নাটোরে ১ জন, বান্দরবানে ১ জন, নোয়াখালীতে ১ জন ও জয়পুরহাটে ১ জন বজ্রপাতে নি’হত হয়েছেন।






