বিক্রি হচ্ছে ‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট!
নিউজ ডেস্ক।। করোনাভাইরাস সং’ক্রমিত কোভিড-১৯ রোগে আ’ক্রান্ত নন মর্মে ‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট বাণিজ্য চলছে রাজধানীর অদূরে সাভার উপজেলায়।
এ ব্যবসায় জড়িত থাকার অ’ভিযোগে দুই ব্যক্তিকে আ’টক করেছে পুলিশ। তাদের একজনের নাম সাইদ। আ’টক দুজনের কাছ থেকে উ’দ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সার্টিফিকেট।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সায়েদ জানান, চাকরি নি’রাপত্তা নিয়ে বিভিন্ন তৈরি পোশাক কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের আ’তঙ্ক’কে পুঁজি করে বেশ কিছুদিন ধরেই জালিয়াতির এই ব্যবসা করে আসছিল সং’ঘবদ্ধ একটি চক্র।
ওসি জানান, সম্প্রতি দেনিটেক্স নামের একটি তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষের কাছে এ ধরনের বেশ কিছু সার্টিফিকেট আসে। যেটি দেখে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি নিয়ে ত’দন্তে নামে তারা। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্ট্রারে সার্টিফিকেটধারী কারও নাম তারা খুঁজে পায়নি।
পরে কৌশল অবলম্বন করে দেনিটেক্স কর্তৃপক্ষ সার্টিফিকেটগুলো যে ঠিকানা থেকে পাঠানো হয়েছে, সেখানকার এক ব্যক্তিকে ডেকে আনেন। পরে তাকে আ’টক করে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, ওই ব্যক্তি পশ্চিমবাংলা এলাকার একটি ফার্মেসির মালিক। তার নাম সাইদ।
ওসি আরও জানান, সাইদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরেকজনকে আটক করা হয়েছে। তবে ত’দন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হচ্ছে না।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব পরিস্থিতির মধ্যেও সার্টিফিকেটের ব্যবসার মতো অ’নৈতিক কার্যকলাপে প্র’তারকরা যুক্ত হবে এটা কল্পনাও করিনি। পুলিশ তাদের আ’টক করেছে। আ’ইনানুগ ব্যবস্থায় তাদের শা’স্তি নিশ্চিত করা হোক, এটাই চাই।’
সাভার মডেল থানা জানিয়েছে, আ’টককৃতদের নিয়ে অ’ভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। পুলিশ আপাতত আ’সামিদের গণমাধ্যমের সামনে উপস্থাপন করেনি। আমাদের সময়।






