325412

একদিনে করোনায় আরও ৩০ জনের মৃ’ত্যু, শনাক্ত ২৮২৮

নিউজ ডেস্ক।। দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সং’ক্রমি’ত কোভিড-১৯ আ’ক্রা’ন্ত রোগীর মৃ’ত্যু’র সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃ’ত্যু হয়েছে আরও ৩০ জনের। নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৮২৮ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৬৪৩ জন।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১৪ হাজার ৬৪৫ টি। নমুনা পরীক্ষা করেছি ১৪ হাজার ৮৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৮২৮ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬০ হাজার ৩৯১ জন। শনাক্তের হার ২০ দশমিক ০৭ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৪৩ জন। মোট সুস্থ হয়েছে ১২ হাজার ৮০৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যুবরণ করেছে ৩০ জন। এ পর্যন্ত মৃ’ত্যু দাঁড়ালো ৮১১ জন। শনাক্ত বিবেচনায় মৃ’ত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।’

এর আগে বৃহস্পতিবার করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত’ হয়েছিল ২ হাজার ৪২৩ জন, মা’রা গেছে ৩৫ জন। তার আগের দিন বুধবার করোনায় আ’ক্রা’ন্ত হয় ২ হাজার ৬৯৫ জন, মৃ’ত্যু হয় ৩৭ জনের।

বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্রমণ ও মৃ’ত্যুর সংখ্যা বেড়েছে।

ad

পাঠকের মতামত