325420

করোনায় গত ২৪ ঘন্টায় মা’রা যাওয়া ৩০ জনের মধ্যে ঢাকার ১১ জন

নিউজ ডেস্ক।। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৮২৮ জনের দেহে করোনাভাইরাসের সং’ক্রমণ শনাক্ত করা হয়েছে। একই সময়ে প্রা’ণঘা’তী ভাইরাসটিতে আ’ক্রান্ত হয়ে মা’রা গেছেন আরও ৩০ জন।

মা’রা যাওয়া ৩০ জনের মধ্যে ২৩ জন পুরুষ আর ৭ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রামের ১২ জন, সিলেটের ৩ জন, রাজশাহীর ২ জন, বরিশালের ১ এবং রংপুরের ১ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা’রা গেছেন ১৭ জন এবং বাসায় ১৩ জন। এ নিয়ে দেশে করোনায় প্রা’ণহানি হলো মোট ৮১১ জনের।

শুক্রবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫০ টি ল্যাবে ১৪ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৮২৮ জনের দেহে করোনার সং’ক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে করোনায় আক্রা’ন্ত হলেন মোট ৬০ হাজার ৩৯১ জন।

ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে সুস্থ হয়েছেন ৬৪৩ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১২ হাজার ৮০৪ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আ’ক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আ’ক্রান্ত হয়ে প্রথম মৃ’ত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আ’ক্রান্ত ও মৃ’তের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

ad

পাঠকের মতামত