324928

বর্ধিত বাসভাড়া প্রত্যাখ্যান করে আগের ভাড়া বহালের দাবি

নিউজ ডেস্ক।। করোনাভাইরাস সং’কটের মধ্যে গণপরিবহনে যাত্রী সংখ্যা কমিয়ে ভাড়া বাড়ানোর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আগের ভাড়া বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

রোববার (৩১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

এতে বলা হয়, সরকার যাত্রী প্রতিনিধিদের বাদ দিয়ে মালিকদের পাতানো ফাঁ’দে পা দিয়ে এ করোনাভাইরাসের মহাসং’ক’টে থাকা দেশের অসহায় জনগণের ওপর একচেটিয়াভাবে বাসের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া অযৌক্তিকভাবে চাপিয়ে দিচ্ছে। এতে যাত্রীস্বার্থ চরমভাবে উপেক্ষিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সঠিক ব্যয় বিশ্লেষণ না করে, যাত্রীসাধারণকে মালিকের সঙ্গে দর কষাকষির সুযোগ না দিয়ে, ভুয়া ও অযৌক্তিক হিসাব দেখিয়ে এভাবে ভাড়া বৃদ্ধি করা জনগণের ওপর জুলুম করার শামিল। এর মাধ্যমে ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানিকে আরও উসকে দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সরকারের এমন সিদ্ধান্তে দেশের সাধারণ জনগণের ভোগান্তি বাড়াবে। এ অযৌক্তিক ভাড়া বৃদ্ধি কোনোভাবেই মেনে নেয়া হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, গণপরিবহনে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখার সিদ্ধান্ত কতটুকু মানা হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। সেটি কীভাবে সমাধান হবে সে বিষয়টিও বিবেচ্য। উৎস: সময়টিভি।

ad

পাঠকের মতামত