মৃ’ত ৪০ জনের সম্পর্কে যা জানানো হয়েছে
নিউজ ডেস্ক।। বাংলাদেশে করোনা ভাইরাসে এক দিনে সর্বোচ্চ ৪০ জনের মৃ’ত্যু হয়েছে। এ সময়ে করোনা আ’ক্রা’ন্ত রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৫৪৫ জন। এ নিয়ে মোট মৃ’তে’র সংখ্যা দাঁড়াল ৬৫০ জনে এবং আ’ক্রা’ন্ত ৪৭ হাজার ১৫৩ জন।
আজ রোববার (৩১ মে) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
তিনি আরো জানান, ৫২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ২২৯টি এবং পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৭৬টি। আ’ক্রা’ন্তের হার ২১.৪৩ শতাংশ। নাসিমা সুলতানা আরো জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৭৮১ জন। সুস্থতার হার ২০.৭৪ শতাংশ এবং মৃ’ত্যু’র হার ১.৩৮ শতাংশ। মা’রা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ৩৩ জন ও নারী সাতজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ২৮ জন, চট্টগ্রাম বিভাগের আটজন, খুলনা বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের একজন ও রংপুর বিভাগের একজন।






