করোনাভাইরাসের তীব্রতা ৩০ থেকে ৪০ ভাগ কমে গেছে, জানালেন বিজন কুমার শীল
নিউজ ডেস্ক।। আ’ক্রান্ত হলেও এদের অধিকাংশই বুঝতে পারেননি যে তারা করোনাভাইরাসে আ’ক্রান্ত। গতকাল শনিবার রাতে একটি সংবাদমাধ্যমের সঙ্গে ফেসবুক লাইভে এ কথা বলেন করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যের র্যাপিড টেস্ট কিট আবিষ্কারক দলের প্রধান ড. বিজন কুমার শীল।
তিনি বলেন, ‘আমার অবজারভেশন যেটা- অনেক মানুষ করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন। তারা নিজেরাও জানেন না। আমার ধারণা ৩০-৪০ শতাংশ মানুষ করোনায় আ’ক্রান্ত হয়ে গেছেন, তারা হয়তো জানেনই না। হয়তো তাদের একটু জ্বর হয়েছে, কাশি হয়েছে, দু’র্বলতা অনুভব করেছে।
বিজন কুমার শীল বলেন, করোনা কাউকে ছাড়বে না। আপনি যতই লুকিয়ে থাকেন করোনা আপনাকে, আমাকে আ’ক্রান্ত করবে। ইউরোপের তুলনায় বাংলাদেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষ’মতা বেশি । ইউরোপে যখন করোনা আ’ক্রান্ত করে তখন তাপমাত্রা কম ছিল এবং বাতাস চলাচলও কম ছিল।
তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। হার্ড ইউমিনিটিতে পৌঁছতে হলে ৮০ ভাগ মানুষকে আক্রান্ত হতে হবে। যা আগামী এক মাসের মধ্যে ঘটতে পারে বলে মনে করছেন বিজন কুমার শীল।






