অন্য প্রাণী থেকে মানুষের দেহে করোনা ছড়িয়েছে যেভাবে, মিলল গুরুত্বপূর্ণ তথ্য
আন্তর্জাতিক ডেস্ক : করোনা নিয়ে এখন পর্যন্ত যেটুকু তথ্য সামনে এসেছে তাতে একটা কথা মোটামুটি সকলেই মানছেন, যে অন্য প্রাণীর দেহ থেকেই মানুষের শরীরে প্রবেশ করেছে করোনা ভাইরাস। প্রাণী থেকে মানব দেহে ছড়িয়ে পড়ার মতো যথেষ্ট বৈশিষ্ট্য মজুত রয়েছে করোনা ভাইরাসে। তবে ঠিক কিভাবে মানব দেহে এই ভাইরাস এল তা নিয়ে সন্দেহে গবেষকরা।
সম্প্রতি একটি গবেষণায় প্রাণী থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়া এই মা’রণ ভাইরাসের কথা তুলে ধরা হয়েছে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রাণীদের দেহে করোনা ও একই ধরনের ভাইরাসের জিনগত বিশ্লেষণ করেছেন। তাঁদের গবেষণা বলছে এই ভাইরাস বাদুড়কে সং’ক্রামিত করে।
সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত এই সমীক্ষা অনুসারে এই ভাইরাস প্যাঙ্গোলিনকেও সং’ক্রামিত করতে সক্ষম। বলা হয়েছে, জেনেটিক কোষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাইরাসটি এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে ছড়িয়ে পড়ে।
গবেষকরা জানাচ্ছেন, ভাইরাসের পৃষ্ঠে স্পাইক প্রোটিন পাওয়া যায় যা কোষকে সং’যুক্ত করে এবং তাদের সং’ক্রামিত করার কাজ করে। ডিউক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেং গাও জানিয়েছিলেন, এইভাবেই বাদুড়কেও সং’ক্রামিত করেছে এই ভাইরাস। এরপর সেটি মানব দেহে ছড়িয়ে পড়ে।
মনে করা হচ্ছে, এই ভাইরাস কিভাবে ছড়িয়ে পড়ল এই সং’ক্রান্ত তথ্য জানা গেলে তবেই করোনার ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছে, আগামী দিনেও মানুষকে করোনা নিয়েই চলতে হবে।
তবে জার্নালে প্রকাশিত তথ্য বলছে বাদুড়ের মধ্যে পাওয়া করোনার ভাইরাসের নমুনা আলাদা। এগুলি মানব দেহে কোষের ওপর কোনও প্রভাব ফেলতে পারে না বলে দাবি করেছেন গবেষকরা। যদিও সারা বিশ্বের অন্য বিজ্ঞানীরা এখনও এই তথ্যকে নিশ্চিত করেননি।






