321677

নারায়ণগঞ্জে করোনায় নারীর মৃ’ত্যু, পালিয়েছে স্বামী স্বজন

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জ কোভিড-১৯ হাসপাতালে (খানপুর ৩শ’ শয্যা হাসপাতাল) প্রথমবারের মতো করোনা আ’ক্রান্ত এক নারীর মৃ’ত্যু হয়েছে। তার নাম লিপি আক্তার (৩৫)। তিনি শহরের চাষাঢ়ায় এলাকাতে বসবাস করতেন।

এদিকে লিপি আক্তারের মৃ’ত্যূর সংবাদ পেয়েই পা’লিয়ে গেছেন তার স্বামী সায়েমসহ পরিবারের লোকজন। রোববার বিকাল ৪টায় ওই নারীর মৃ’ত্যুর খবর নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়।

তিনি জানান, আগের দিন সন্ধ্যায় ওই নারীর ‘মৃ’ত্যু ঘটে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু বলেন, বিকালে আমি মৃ’ত্যুর খবর পেয়েছি।

মৃ’ত্যুর খবর পেয়ে তার স্বামী ও পরিবারের লোকজন লাশ ফেলেই চলে যান। পরে আমরা পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু তারা কেউ লা’শ নিতে চাচ্ছেন না।

বিষয়টি সিটি করপোরেশনের মেয়রকে অবহিত করা হলে তিনি লা’শ বহনের গাড়ি ও কবরস্থানে দাফনের ব্যবস্থা করেন। আমি স্থানীয় কাউন্সিলর হিসেবে হাসপাতাল থেকে লা’শ গ্রহণ করে দা’ফনের জন্য গোর কমিটির কাছে হস্তান্তর করেছি।যুগান্তর,প্রিয়ডটকম

ad

পাঠকের মতামত