শিক্ষক-নারী-শিশু পে’টানো চেয়ারম্যান সকালে গ্রে’প্তার, দুপুরে জামিন
ডেস্ক রিপোর্ট : কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বি’চারের নামে শিক্ষক, নারী ও শিশুকে মা’রধর করা সেই আলোচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রে’প্তারের কয়েক ঘণ্টা পরেই জামিন দিয়েছেন আ’দালত।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই চেয়ারম্যানকে গ্রে’প্তার করে পু’লিশ। পরে দুপুর আড়াইটার দিকে তাকে আ’দালতে হাজির করা হলে আ’দালত তার জামিন মঞ্জুর করেন।
মা’মলার তদন্তকারী কর্মকর্তা ও দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকতিয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গো’পন সূত্রে খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে দুটি মা’মলায় এজাহারনামীয় আ’সামি ওই চেয়ারম্যানকে উপজেলা সদরের নিউ মার্কেট এলাকা থেকে গ্রে’প্তার করা হয়। পরে তাকে দুপুরের দিকে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত-৪) আ’দালতে হাজির করা হলে আ’দালত তার জামিন মঞ্জুর করেন।
ওই দুই মা’মলার এজাহার থেকে জানা যায়, গত ৯ এপ্রিল পারিবারিক বি’রোধ মেটানোর নামে ওই চেয়ারম্যান একই ইউনিয়নের বেতরা দাখিল মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমানকে বাড়িতে ডেকে নিয়ে পি’টিয়ে র’ক্তাক্ত জ’খম করেন। এ ঘটনায় ওই শিক্ষক বাদী হয়ে গত ১৬ এপ্রিল চেয়ারমানের বি’রুদ্ধে থা’নায় মা’মলা দা’য়ের করেন।
অপর এক ঘটনায় একই ইউনিয়নের উখারি গ্রামের মো. ওয়ালিউল্লাহর ছেলে শরীফ (১০) এবং স্ত্রী কাজল বেগমকে বাড়ি থেকে ডেকে নিয়ে বিচারের নামে মা’রধর করেন ওই চেয়ারম্যান। পরে এ ঘটনায় কাজল বেগম বাদী হয়ে গত ১৯ এপ্রিল চেয়ারম্যান ও তার ভাতিজা শামীমের বি’রুদ্ধে থা’নায় একটি মা’মলা করেন। এ দুই মা’মলায় প্রায় তিন সপ্তাহ জাহাঙ্গীর চেয়ারম্যান আ’ত্মগোপনে ছিলেন।
এ ছাড়া ওই চেয়ারম্যানের বি’রুদ্ধে গত প্রায় ৯ বছরে এলাকার বিভিন্ন লোককে বি’চারের নামে নি’র্যাত’নসহ নানা অ’নিয়ম ও দু’র্নীতির অ’ভিযোগে নজরুল ইসলাম নামে তার ইউনিয়ন পরিষদের এক সদস্য গত ২০ এপ্রিল কুমিল্লা জেলা প্রশাসক বরাবরে অ’ভিযো’গ দাখিল করেন। এসব অভিযোগ বর্তমানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ত’দন্ত করছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
এদিকে, চেয়ারম্যানের হাতে নি’র্যাতি’ত ও মা’মলার বাদী মাদ্রাসাশিক্ষক মাওলানা আজিজুর রহমান ক্ষো’ভ প্রকাশ করে বলেন, ‘দুটি মা’মলা’র আ’সামি হয়েও তিনি (চেয়ারম্যান) পরিষদের কাজ চালিয়ে গেছেন। আ’ত্মগোপনে থাকা সেই চেয়ারম্যান রোববার সকালে থা’নার অদূরে নিউ মার্কেট এলাকায় এসে বসে থাকবে, পু’লিশ এসে তাকে গ্রে’প্তার করলো, আদালতে নেওয়া হলো, জামিন হয়ে গেল, সবই রহস্যজনক।’
এ বিষয়ে ন্যায় বি’চারের স্বার্থে তিনি কুমিল্লা পু’লিশ সুপার বরাবর লিখিত অ’ভিযোগ করবেন বলেও জানিয়েছেন।আমাদের সময়, যুগান্তর






