321470

৩ লাখ টাকা মুক্তিপণ না দেয়ায় শিশুকে হ’ত্যা!

নিউজ ডেস্ক।। গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার বানিয়ারচালা এলাকায় অ’পহরণের পর ৩ লাখ টাকা মুক্তি’পণ না দেয়ায় এক শিশুকে হ’ত্যা করা হয়েছে। শনিবার দুপুরে পু’লিশ ম’রদেহ উদ্ধার করে ম’য়না ত’দন্তের জন্য মর্গে পাঠায়।

নি’হত ওই শিশু গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলগাঁও এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে শারমিন সুলতানা (৬)। ঘটনার সাথে জ’ড়িত থাকার অ’ভিযোগে ২ অ’পহরণকা’রীকে আ’টক করেছে পু’লিশ।

পু’লিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় আবুল কালামের বাড়িতে পরিবার নিয়ে বাসা ভাড়া থাকতো জাহাঙ্গীর আলম। সেখানে তিনি একটি খাবার হোটেলের ব্যবসা করতেন। শনিবার সকালে তাদের পাশের বাড়ির ভাড়াটিয়া মাহবুব (২৭) ও রাব্বি (২০) ফুসলিয়ে তার মেয়ে শারমিন সুলতানাকে অ’পহরণ করে বাসায় আ’টক রাখে এবং শারমিনের পিতা জাহাঙ্গীর আলমের কাছে মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। অন্যদিকে শারমিনকে তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করতে থাকে।

এসময় মাহাবুব ও রাব্বির ভাড়া বাসার কক্ষের টয়লেটে শারমিনের ম’রদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা। পরে খবর পেয়ে জয়দেবপুর থানা পু’লিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে ম’রদেহ উদ্ধার করে ম’য়না ত’দন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ম’র্গে পাঠায়।

জয়দেবপুর থা’নার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদুল ইসলাম জানান, নিহত শিশু শারমিন সুলতানার পিতার কাছে তিন লাখ টাকা মু’ক্তিপণ দাবি করে অ’পহরণকা’রীরা। টাকা না পেয়ে এক পর্যায়ে শ্বাসরোধ করে শারমিনকে হ’ত্যা করা হয়। পরে ম’র’দেহ অ’পহরণকা’রীদের ভাড়া বাসার টয়লেটে লুকিয়ে রাখে।

এ ঘটনায় মাহবুব ও রাব্বি নামের দুই যুবককে আ’টক করা হয়েছে। ম’রদেহ ময়’নাতদ’ন্তের জন্য ম’র্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আ’ইনগ’ত ব্যবস্থা নেয়া হচ্ছে। উৎস: বাংলাদেশ টুডে।

ad

পাঠকের মতামত