321466

যাত্রী ছাউনিতে পড়ে আছে নারীর লা’শ, করোনার ভ’য়ে কাছে যাচ্ছে না কেউ

নিউজ ডেস্ক।। রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে অজ্ঞাত পরিচয় (৭০) এক নারীর মৃ’ত্যু হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।

তবে করোনাভাইরাসে ওই নারীর মৃ’ত্যু হতে পারে, এমন আ’তঙ্কে লাশটির কাছে যাচ্ছে না কেউ। রাত সাড়ে ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি একইভাবে যাত্রী ছাউনিতে পড়ে ছিলো।

যাত্রী ছাউনি সংলগ্ন দোকানি লালন বিশ্বাস বলেন, ‘৩-৪ দিন আগে কোথা থেকে যেন অজ্ঞাতপরিচয় ওই নারী যাত্রী ছাউনিতে আসেন। এরপর থেকে তিনি শুধু সেখানে শুয়ে থাকতেন। আজ বিকেল আমরা দেখতে পাই ওই নারী আর নড়াচড়া করছেন না। তখন আমরা নিশ্চিত হই তিনি আর বেঁ’চে নেই। তবে করোনাভাইরাসের ভয়ে লাশটির কাছে কেউ যায়নি।’

বসন্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার এস্কেন্দার আলী খান বলেন, ‘আমি একজন গ্রাম পু’লিশকে সঙ্গে নিয়ে দূরে বসে লা’শটি পাহারা দিচ্ছি। সবার মধ্যেই করোনাভাইরাসের একটি আ’তংক কাজ করছে। যে কারণে লাশটির কাছে যাওয়া যাচ্ছে না।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘থানা থেকে লাশটির কাছে পু’লিশ পাঠানো হচ্ছে। পু’লিশ গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।’

ad

পাঠকের মতামত