সৌদি আরব প্রবাসীদের লা’শ পাঠাবে না বাংলাদেশে
প্রবাস ডেস্ক।। সৌদি আরবে মা’রা যাওয়া প্রবাসীর লাশ বাংলাদেশে পাঠাবে না সৌদি কর্তৃপক্ষ। লা’শ স্থানীয়ভাবে সৌদি আরবেই দা’ফনের জন্য এক নির্দেশনা জারি করেছে সৌদি সরকার।
চলমান করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বিমান চলাচল বন্ধ থাকায় লাশ সংরক্ষণকারী হিমাগারে স্থান সংকুলান হচ্ছে না, কারণ দেখিয়ে এ নির্দেশনা জারি করা হয়েছে।
দেশটির নিয়মানুযায়ী, হাসপাতালের ম’র্গে একটি লা’শ সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত রাখা যায়। এ সময়ের মধ্যে লা’শ দাফনের বিষয়ে কোনো সুরাহা না হলে দা’ফনের বিধান রয়েছে। বেওয়ারিশ লাশের ক্ষেত্রেও একই অবস্থা।
তবে বর্তমানে সৌদির ম’র্গগুলোতে লা’শ রাখার জায়গা নেই বলে জানিয়েছে বাংলাদেশ মিশন সূত্র।
জানা যায়, বিভিন্ন কারণে সৌদিতে মা’রা যাওয়া বাংলাদেশি প্রবাসীদের লা’শ দীর্ঘদিন হিমাগারে পড়ে আছে। করোনার কারণে বিমান চলাচল বন্ধ থাকায় প্রবাসীদের এসব লা’শ নিজ দেশে পাঠানো সম্ভব হচ্ছে না। এরই মধ্যে ম’র্গে নতুন লা’শ আসছে। কিন্তু নতুন করে কোনো লা’শ রাখার জায়গা থাকছে না। তাই বাধ্য হয়েই পুরনো লা’শ দাফন করতে হবে।
একটি সূত্র জানিয়েছে, শুধু রিয়াদের সিমুশি হাসপাতালের হিমঘরে বাংলাদেশের ৩৫ লা’শ রয়েছে।
এমনইভাবে দেশটির অন্যান্য শহরের বড় বড় সরকারি-বেসরকারি হাসপাতালে অনেক লা’শ পড়ে আছে। স্বাভাবিক মৃ’ত, হৃদরোগে মৃ’ত, সড়ক দুর্ঘটনায় মৃ’ত এবং হালের করোনায় মৃ’ত লা’শের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
অন্য আরেকটি সূত্র জানায়, সৌদির পূর্বাঞ্চলে (দাম্মাম, আহসা, জুবাইল, ক্বাতিফ) ৯টি লাশ আছে। পরিবার সিদ্ধান্ত না দেয়ায় মৃ’তদেহগুলো পড়ে আছে। খুব সম্ভব নতুন নিয়মে বেওয়ারিশ হিসেবে লা’শগুলো দা’ফন হয়ে যাবে। উৎস: যুগান্তর।









