প্রবাসে থেকে ঢাকার কিশোরীকে ব্ল্যাকমেইল: গ্রে’ফতার হচ্ছে প্রবাসী
প্রবাস ডেস্ক।। ফেইক ফেসবুক আইডি ব্যবহার করে ঢাকা মিরপুরের একটি স্কুলপড়ুয়া ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে কিছু ব্যক্তিগত ছবি হাতিয়ে নেয় এক ওমানপ্রবাসী বাংলাদেশি।
এরপর মেয়েটিকে প্রতিনিয়ত ব্ল্যা’কমেইল করে টাকা হাতিয়ে নেয়। প্রবাসী সেই অ’পরাধী’কে শনাক্ত করেছে ডিএমপির সা’ইবার সিকিউরিটি অ্যান্ড ক্রা’ইম বিভাগ।
ডিএমপির সা’ইবার ক্রা’ইম ইউনিটের সহকারী কমিশনার এসি ধ্রুব জ্যোতির্ময় গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, সা’ইবার অ’পরাধে এক ওমানপ্রবাসীর বি’রুদ্ধে আ’ইনা’নুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খুব দ্রুত অ’পরাধী’কে দেশে ফেরত আনা হবে। ওমানে বসে বিভিন্ন ফেইক ফেসবুক আইডির মাধ্যমে নানা অ’পক’র্মে জড়িত থাকার অ’ভিযো’গে এক ওমানপ্রবাসী বাংলাদেশির বি’রুদ্ধে আ’ইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি আরও জানান, সম্প্রতি এক ওমানপ্রবাসী একটি ফেইক আইডি ব্যবহার করে ঢাকা মিরপুরের একটি স্কুলপড়ুয়া ছাত্রীর সাথে স’ম্পর্ক গড়ে কিছু ব্যক্তিগত ছবি হাতিয়ে নেয়। অতঃপর আইডি থেকে ছাত্রীটিকে অনবরত ব্ল্যাক’মেইল করে টাকা হাতিয়ে নেয় অ’ভিযুক্ত বাংলাদেশি।
ভুক্তভোগী ডিএমপির সাইবার ক্রা’ইম ইউনিটে অ’ভিযোগ দিলে এসি ধ্রুব জ্যোতির্ময় গোপ কুমিল্লা জেলা পু’লিশের সহায়তায় ত’দন্ত করে তার পরিচয় শনাক্ত করেন। এরপর ওমানপ্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় ইতোমধ্যেই অ’পরাধীর পাসপোর্ট কপি এবং ব্যবহৃত ভুয়া ফেসবুক আইডিটি উ’দ্ধার করা হয়। ওই আইডি থেকে তার আরও নানা অ’পকর্মের প্রমাণ পেয়েছে সাইবার ক্রা’ইম ইউনিট। উৎস: জাগোনিউজ২৪









