অ’নৈতিক ক’র্মকাণ্ড ধরিয়ে দেয়াই কাল হল এই নারীর
নিউজ ডেস্ক।। যশোরে পাশের বাড়ির অ’নৈতিক ক’র্মকাণ্ড ধরিয়ে দেয়ায় এক নারীকে মা’রধ’র করে, চুল কেটে ই’য়াবা’সহ পু’লি’শে ধ’রিয়ে দেয়ার অ’ভিযো’গ উঠেছে বাড়িওয়ালার স্ত্রী ও তার লোকজনের বি’রু’দ্ধে।
মঙ্গলবার দুপুরে যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অ’ভিযো’গ করেন ভুক্তভোগী রওশন আরা। তিনি যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার জামাল হোসেনের স্ত্রী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি রায়পাড়ার শাহজাহানের বাড়িতে ভাড়া থাকতাম। ওই বাড়িতে নারীদের দিয়ে অ’নৈতি’ক ক’র্মকাণ্ড চালাতেন শাহজাহানের স্ত্রীর করুণা বেগম। এ কারণে ১৫ দিন আগে আমি ওই বাড়ি ছেড়ে পাশের একটি বাড়িতে উঠি। ৩০ এপ্রিল স্থানীয়রা করুণা বেগমের অ’নৈতিক কর্মকাণ্ড হাতেনাতে ধরে ফেলে। পরে জ’ড়িত’দের মা’রধ’র ও জ’রিমানা করে।
রওশন আরা বলেন, করুণা বেগমের ধারণা তার অ’নৈতিক ক’র্মকাণ্ড ধরা পড়ার পেছনে আমার হাত রয়েছে। এ কারণে ১ মে সন্ধ্যায় আমার ঘরে ঢুকে আমাকে মা’রধ’র করে, চুল কেটে দেয় করুণা বেগম, তার মেয়ে রিনা খাতুন, রেশমা হিজড়া, সুমি বেগম, রানা, সাথী, বিপ্লব ও ভোলা। পরে ই’য়াবা দিয়ে আমাকে পু’লি’শে ধরি’য়ে দেয় তারা।
তিনি আরো বলেন, পু’লি’শ ঘটনার স’ত্যতা না পেয়ে আমাকে ছেড়ে দেয়। এরপর আমি যশোর হাসপাতালে চিকিৎসা নিয়ে ২ মে কোতোয়ালি থা’নায় অ’ভি’যোগ করি।
জানতে চাইলে অ’ভিযু’ক্ত করুণা বেগম পাল্টা অ’ভিযো’গ করে বলেন, রওশন আরা চিহ্নিত মা’দ’ক ব্যবসায়ী। তিনি নিজ আমাকে নিয়মিত ভাড়া না দিয়ে নিজ ঘরে মা’দ’ক ব্যবসা করতেন। এ কারণে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। ঘটনার দিন রেশমা হিজড়ার সঙ্গে তার মা’রা’মারি হয়েছে। প্র’তিশোধ নিতে রওশন আরা নিজেই চুল কেটে আমার বি’রুদ্ধে ষ’ড়যন্ত্র করেছে।
যশোর কোতোয়ালি মডেল থা’নার ওসি মনিরুজ্জামান জানান, রওশন আরা সংবাদ সম্মেলনে যেভাবে উপস্থাপন করেছেন, ঘটনা আসলে তেমন নয়। তিনি নিজে মা’দক ব্যবসায়ী। তার বি’রুদ্ধে দুটি মা’মলা রয়েছে। বাড়িভাড়া নিয়ে দুই পক্ষের মা’রামা’রির পর ২ মে থানায় একটি অ’ভিযোগ দেন তিনি। তখন চুলকাটা বা নি’র্যাতনের কথা বলেননি। আবার বিষয়টি মী’মাংসা হয়েছে বলে পরদিন অ’ভিযোগ প্রত্যাহারও করে নেন। এলাকায় হিজড়াদের দুই পক্ষের বিবাদের সুযোগে একটি পক্ষ ঘটনাটি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে।
অ’ভিযো’গ প্রত্যাহারের বিষয়ে রওশন আরা জানান, তিনি অ’ভিযো’গ প্র’ত্যাহার করেননি।






