320551

সৌদি আরব কঠোর পদক্ষেপ নেবে করোনার প্রভাব ঠেকাতে

নিউজ ডেস্ক।। শনিবার এক সাক্ষাৎকারে আল অ্যারাবিয়া টিভিকে দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান বলেছেন, এই সংকট কাটাতে সব ধরনের পথই তাদের সামনে খোলা। তবে স্বার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা কঠোর পথটাকেই বেছে নিয়েছি। আলজাজিরা

এক বক্তব্যে আল জাদান বলেছেন, আমাদের অবশ্যই বাজেট খরচ অনেক কমাতে হবে। অবশ্য সম্ভাব্য পদক্ষেপ কী হতে পারে তা জানাননি তিনি। আরব মেইল

বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশটিতে এখন তেলের দাম একেবারে নিম্নগামী।
বেসরকারি খাতের চাকরিজীবী ও অন্য কর্মীদের আর্থিক নিরাপত্তায় প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে জানান আল জাদান। ইকোনমিক টাইমস

ad

পাঠকের মতামত